About
আব্দুল আউয়াল শামীম। রংপুর জেলার পীরগাছা উপজেলার মাঝবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার সুবর্ণদহ গ্রামে। পরিবারের ৩ ভাইবোনের মধ্যে তিনি জ্যেষ্ঠ।।
তার শৈশব ও কৈশোরকাল কেটেছে গাইবান্ধা ও রংপুর উভয় জায়গায়। ধর্মীয় অনুগত ও একজন প্রাকটিসিং মুসলিম হিসেবে তিনি বেশ পরিচিত। ধর্মীয় কুসংস্কার ও গোড়ামিতা তার একদম অপছন্দ। অত্যান্ত নম্র, ভদ্র, মার্জিত, রুচিশীল ও ধৈর্যশীল ব্যাক্তি এবং ঝুট-ঝামেলা মুক্ত অবস্থায় সবার সাথে হাসি খুশি থাকাটাই তার বেশ পছন্দ।
কোন কিছু জানা, শেখার প্রতি অগ্রহ অনেক বেশি। নতুন নতুন জায়গায় ভ্রমণ করা তার বড় শখ। তবে আত্মতৃপ্তি পায় সমাজের দুঃখি মানুষের পাশে দাড়ানোর মাধ্যমে। এজন্য সমাজ সেবা মূলক কর্মকান্ডে যথেষ্ট একটিভ ও একনিষ্ট কর্মী হিসেবে কাজ করে যাচ্ছেন তিনি।

Comments
Post a Comment