Posts

Showing posts from September, 2023

জীবনে চলার পথে হাদীস

 حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ حَدَّثَنِي أَبُو التَّيَّاحِ، عَنْ أَنَسٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ يَسِّرُوا وَلاَ تُعَسِّرُوا، وَبَشِّرُوا وَلاَ تُنَفِّرُوا আনাস (রাঃ) থেকে বর্ণিতঃ নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ তোমরা সহজ পন্থা অবলম্বন কর, কঠিন পন্থা অবলম্বন করো না, মানুষকে সুসংবাদ দাও, বিরক্তি সৃষ্টি করো না। (৬১২৫; মুসলিম ৩২/৩ হাঃ ১৭৩৪, আহমাদ ১৩১৭৪) (আধুনিক প্রকাশনীঃ ৬৯, .ফা. ৬৯) সহিহ বুখারী, হাদিস নং ৬৯ হাদিসের মান: সহিহ হাদিস

গণিত কাকে বলে?

 অনেকই প্রশ্ন করে গণিত কাকে বলে? এর সঠিক সংজ্ঞা কি? এরকম নানান প্রশ্ন মনে কল্পনা জল্পনা করে, আজকে তারই কিছু জবাব দেওয়ার সামান্য চেষ্টা করবো।  আসলে গণিতের নির্দিষ্ট সংজ্ঞা দেওয়া একটু কঠিন। গ্রিক পণ্ডিত অ্যারিস্টোটলের মতে “গণিত হল পরিমাণের বিজ্ঞান”। আবার, জার্মান গণিতবিদ কার্ল ফ্রেডরিক গাউস এর মতে, “গণিত হল সকল বিজ্ঞানের রাণী”। অতএব বলা যায়, বিজ্ঞানের যে শাখায় পরিমাণ, গঠন, স্থান এবং পরিবর্তন বিষয়গুলো নিয়ে গবেষণা করা হয় তাকেই গণিত বলে।

কালা পাখি

তুমি মিয়া কালাপাখি, করো বেয়াদবি নিজে নিজে জ্বলে পুড়ে করো দুশমনি সাদা সাদা কালা কালা, অন্তর তোমার পুরাই কালা।। নয়তো তোমার মনটা ভালা, মানুষের তরে।  তুমি মিয়া কালাপাখি, করো বেয়াদবি নিজে নিজে জ্বলে পুড়ে করো দুশমনি।। অন্যের ভালো দেখলে পারে, তোমার কেন জ্বলে? কারো খাবার দেখলে কেন, তোমার লালা পড়ে?  হিংসা হিংসি না করিয়া, উদার হও মন থাকিয়া।।  পাবে তখন অনেক শান্তি হৃদয়টা ভরে। তুমি মিয়া কালাপাখি, করো বেয়াদবি নিজে নিজে জ্বলে পুড়ে করো দুশমনি।। ১৯/১১/২০২২ ইং

বিদ্যুৎ বিভ্রাট

 বিদ্যুৎ বিচ্ছিন্ন শহর লাগছে ভীষণ গরম দুর্বিষহ জীবন কথা বলতে লাগছে শরম কেউবা বসে রাস্তার ধারে কেউবা গেছে ছাদে কেউবা আছে গেটের কাছে তার নাই যে কিছু কাধে গরমের তালে বেকুব মানুষ কি করে তা, নাই যে হুশ আসে না ঘুম দুটি চোখে দেখছো মানুষ কত সুখে? গরম যে সহে না আর বিদ্যুৎ টা খুবই দরকার।। ০৪-০৭-২০২২ ইং

About

 I am Shamim. I Complete my Graduation from Govt. Azizul haque college,  bogura.