কালা পাখি
তুমি মিয়া কালাপাখি, করো বেয়াদবি নিজে নিজে জ্বলে পুড়ে করো দুশমনি সাদা সাদা কালা কালা, অন্তর তোমার পুরাই কালা।। নয়তো তোমার মনটা ভালা, মানুষের তরে। তুমি মিয়া কালাপাখি, করো বেয়াদবি নিজে নিজে জ্বলে পুড়ে করো দুশমনি।। অন্যের ভালো দেখলে পারে, তোমার কেন জ্বলে? কারো খাবার দেখলে কেন, তোমার লালা পড়ে? হিংসা হিংসি না করিয়া, উদার হও মন থাকিয়া।। পাবে তখন অনেক শান্তি হৃদয়টা ভরে। তুমি মিয়া কালাপাখি, করো বেয়াদবি নিজে নিজে জ্বলে পুড়ে করো দুশমনি।। ১৯/১১/২০২২ ইং