Posts

৭ম শ্রেণির শরিফ-শরিফার গল্পটা এরকমও হতে পারতো

Image
শরিফ আর শরিফা দুই ভাই-বোন। বাবা আর মায়ের সাথে ঢাকার উত্তরায় বসবাস করেন। স্কুলের ছুটি পেয়ে ঢাকা থেকে দাদু বাড়ি বেড়াতে গাইবান্ধায় যাচ্ছে, এটাই তাদের প্রথম ট্রেন ভ্রমণ, তাই ওরা দুজনেই খুব উৎফুল্ল, শরিফ সপ্তম শ্রেণিতে পড়ে আর শরিফা চতুর্থ শ্রেণিতে। শরিফ-শরিফার বাবা জনাব আশরাফ সাহেব রাজধানীর স্বনামধন্য ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক। ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে রংপুর এক্সপ্রেসে করে সকাল ১০ টায় রওয়ানা দেয়। রংপুর এক্সপ্রেস ট্রেনটি বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশনে থামলে একদল হিজড়া/তৃতীয় লিঙ্গের মানুষ ট্রেনটিতে উঠে, ট্রেনের জানালার কাঁচ দিয়ে সে দৃশ্য দেখে শরিফ ও শরিফা, দুই ভাই-বোনই ওদের দেখে খুব অবাক হয়ে তাকিয়ে থাকে! 'মানুষগুলো মেয়েদের মত দেখতে, কিন্তু অনেক লম্বা, ঠোঁটে কড়া লিপস্টিক লাগানো, মুখেও অনেক মেকাপ, দেখতে কেমন যেন একটু অদ্ভুত লাগে! ওরা সবচেয়ে অবাক হয়, মেয়েদের মত দেখতে হলেও ওদের গলার আওয়াজ ঠিকই ছেলেদের মতো... শরিফা ভয় পেয়ে মায়ের আঁচলে লুকোতে চায়। কৌতুহল জাগে শরিফের মনে, সে বাবাকে জিজ্ঞেস করে, 'বাবা, কে এরা তাদের দেখতে এমন কেন?' আশরাফ সাহেব বলেন, 'ওরা তোমার আমার...

সেট কি, কত প্রকার, কি কি, প্রকারভেদ

Image
সেট কাকে বলে? বাস্তব বা চিন্তা জগতের সু-সংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। অর্থাৎ আমরা আমাদের চারপাশে যা কিছু দেখি বা আমাদের চিন্তায় যা উপলব্ধি করতে পারি তার সংগ্রহ বা সমাবেশ কে সেট বলে। উদাহরণ হিসাবে আমরা বলতে পারি, বাংলা,গণিত ও ইংরেজী তিনটি বই হলো পাঠ্যবইয়ের সেট। অথবা, প্রথম পাঁচটি জোড় স্বাভাবিক সংখ্যার সেট, বাস্তব সংখ্যার সেট, পূর্ণসংখ্যার সেট ইত্যাদি। সেটকে সাধারনত ইংরেজি বর্ণমালার Capital Letter দিয়ে (A,B,C,X,Y,Z ইত্যাদি) দিয়ে প্রকাশ করা হয়। যেমন, 4, 6, 8 সংখ্যা তিনটির সেট A = {4, 6, 8} যে সকল বস্তু বা সদস্য নিয়ে সেট গঠিত হয় তাদেরকে ঐ সেটের উপাদান (Element) বলে। সকল কিছু অর্থাৎ মানুষ, পশু, পাখি, গাছপালা, জীব বা জড় বস্তু, সংখ্যা, দোষ-গুণ, বর্ণমালা ইত্যাদি সেটের উপাদান হতে পারে। যেমন, প্রথম ৫ টি স্বাভাবিক সংখ্যার সেট যদি N হয় তাহলে N={1,2,3,4,5} এখানে 1,2,3,4, 5 প্রত্যেকে N সেটের উপাদান। সেট প্রকাশের পদ্ধতি সেটকে সাধারণত দুই পদ্ধতিতে প্রকাশ করা হয়ে থাকে।  (i) তালিকা পদ্ধতি (ii) সেট গঠন পদ্ধতি। (i) তালিকা পদ্ধতি : সেট প্রকাশের একটি পদ্ধতি হচ্ছে তালিকা পদ্ধতি। এ প...

মহিমাগঞ্জ আইডিয়াল একাডেমিক স্কুলের অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা সফল হয়েছে

Image
 মহিমাগঞ্জ আইডিয়াল একাডেমিক স্কুলের অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা সফল হয়েছে নিজেস্ব প্রতিনিধি :  গত ৭ই নভেম্বর রোজ মঙ্গলবার এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে স্কুলের সভাপতি আনিছুর রহমান শিক্ষকদের নিয়ে স্ট্রেজে উঠার পরপরই ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী সিয়াম এর সুমধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত এর মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। এর পরেই সবাইকে নিয়ে জাতীয় সঙ্গীত গাইতে গাইতে পতাকা উত্তোলন করেন প্রধান শিক্ষক সোহাগ হোসেন। সভাপতি তার উদ্বোধনী বক্তৃতা দেওয়ার পর শিক্ষক ও অভিভাবক বৃন্দ পর্যায়ক্রমে তাদের বক্তৃতা প্রদান করেন। শিক্ষার মান উন্নয়ন ও গুণগত করার লক্ষ্যে সকল বক্তাই তাদের পৃথক পৃথক বানী প্রদান করেন। সহকারী মৌলভি মাওলানা ফরিদুল হক বলেন জেনারেল শিক্ষার পাশাপাশি ধর্মীয় ও নৈতিক শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ যা আমাদের আইডিয়াল একাডেমিক স্কুলে প্রদান করা হয়, সহকারী শিক্ষক (ইংরেজি) রবিউল ইসলাম সুশিক্ষার গুরুত্ব বুঝিয়ে খুব চমৎকার বক্তৃতা প্রদান করেন। সভায় সহকারী শিক্ষক(গণিত) আব্দুল আউয়াল শামীম, মোবাইল প্রযুক্তির অপব্যবহার ও পারিবারিক অশান্তির কারণে ছাত্র/ছাত্রীদের উপর যে ক্ষতিকর প্রভাব পড়ে, এ ব্যাপার...

পদার্থবিজ্ঞান MCQ | ১২ অধ্যায় – বিদ্যুতের চৌম্বক ক্রিয়া | নবম-দশম | SSC

 বিদ্যুতের চৌম্বক ক্রিয়া ১। কোনো চোঙের উপর অন্তরীত তার পেঁচিয়ে সলিনয়েড তৈরি করে তাতে তড়িৎপ্রবাহ চালালে চৌম্বকক্ষেত্রের কী ঘটবে? (ক) ঘনীভূত ও দুর্বল হবে (খ) ঘনীভূত ও শক্তিশালী হবে (গ) কম ঘনীভূত ও দুর্বল হবে (ঘ) কম ঘনীভূত কিছু শক্তিশালী হবে ২। কোনটির কার্যপ্রণালীতে তাড়িতচৌম্বক আবেশকে ব্যবহার করা হয় ? (ক) ট্রানজিস্টর (খ) মোটর (গ) অ্যামপ্লিফায়ার (ঘ) ট্রান্সফর্মার ৩। কোন প্রক্রিয়া বা কার্যধারায় তড়িচ্চালকশক্তি উৎপন্ন হয়— i. কোনো তার কুন্ডলীর ভেতর কোনো চুম্বক স্থির অবস্থায় রাখলে ii. কোনো চৌম্বকক্ষেত্রে কোনো তারকুন্ডলী ঘুরালে iii. কোনো স্থির তারকুন্ডলীর চারদিকে কোনো চুম্বক ঘুরালে নিচের কোনটি সঠিক? (ক) i (খ) ii (গ) i ও ii (ঘ) ii ও iii নিচের অনুচ্ছেদটি পড় ৪ ও ৫ নং প্রশ্নের উত্তর দাওঃ কোনো তারকুন্ডলীর ভিতর একটি দন্ড চুম্বক আনা-নেওয়া করা হচ্ছে। এতে তারকুন্ডলীতে ভোল্টেজ আবিষ্ট হচ্ছে। আবিষ্ট ভোল্টেজ কয়েকটি বিষয়ের উপর নির্ভর করে। ৪। তাড়িতচৌম্বক আবেশের বেলায় আবিষ্ট ভোল্টেজ কোনটির উপর নির্ভর করে? i. তারকুন্ডলীর সাথে সংশ্লিষ্ট চৌম্বকক্ষেত্রের প্রাবল্য ii. চৌম্বকক্ষেত্রে আনা-নেওয়া করা তারকুন্ডলীর রোধ...

পদার্থবিজ্ঞান MCQ | ১৩ অধ্যায় – আধুনিক পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিকস | নবম-দশম | SSC

আধুনিক পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিকস ০১। কোন বিজ্ঞানী সর্বপ্রথম তেজস্ক্রিয়তা পর্যবেক্ষণ করেন? (ক) বেকরেল (খ) রাদারফোর্ড (গ) মাদাম কুরী (ঘ) পিয়েরী কুরী ০২। গামা রশ্মির দ্রুতি কত? (ক) 3 × 10^8 ms-1 (খ) 9.11 × 10^8 ms-1 (গ) 3.9 × 10^10 ms-1 (ঘ) 3 × 10^10 ms-1 ০৩। বিটা কণার উপস্থিতি নির্ণয় করা যায়— i.গাইগার মূলার কাউন্টার দিয়ে ii.ফটোগ্রাফিক ফিল্ম দিয়ে iii.ক্লাউড চেম্বার দিয়ে নিচের কোনটি সঠিক? (ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii ০৪। চিকিৎসা ক্ষেত্রে তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার কোনটি? (ক) কিডনির ব্লকেজ নির্ণয়ে (খ) চোখের রোগ নির্ণয়ে (গ) পাকস্থলীর এসিডিটি নিরাময়ে (ঘ) মূত্রবর্ধক হিসাবে ০৫। ইলেক্ট্রনিক্সের যাত্রা শুরু হয় কত সালে? (ক) ১৮৮০ সালে (খ) ১৮৮১ সালে (গ) ১৯৮২ সালে (ঘ) ১৮৮৩ সালে ০৬। নিম্নের কোনটি অ্যামপ্লিফায়ার হিসেবে কাজ করতে পারে? (ক) থার্মোমিটার (খ) ট্রায়োড (গ) ডায়োড (ঘ) অ্যামিটার ০৭। অধিক দূরত্বে তথ্য পাঠাতে কোন সংকেত সর্বোত্তম? (ক) এনালগ সংকেত (খ) মোর্স সংকেত (গ) ডিজিটাল সংকেত (ঘ) তড়িৎ সংকেত ০৮। সিলিকনের সাথে কোন পদার্থ যোগ করলে তা p-টাইপে পরিণত হয়? (ক) ফসফরাস (খ) কার্ব...

নবম শ্রেণী : ভৌত রাশি এবং পরিমাপ

Image
ভৌত রাশি এবং পরিমাপ ১। বিজ্ঞানের সবচেয়ে মৌলিক শাখা কোনটি? (ক) পদার্থ বিজ্ঞান (খ) রসায়ন বিজ্ঞান (গ) জ্যোর্তিপদার্থ বিজ্ঞান (ঘ) জীববিজ্ঞান ২। পদার্থবিজ্ঞানকে মূলত কয়টা অংশে ভাগ করা যায়? (ক) ৫ ভাগে (খ) ৪ ভাগে (গ) ৩ ভাগে (ঘ) ২ ভাগে ৩। পারমানবিক তত্ত্ব দেন- (ক) থমসন (খ) ডাল্টন (গ) রাদারফোর্ড (ঘ) নিলস বোর ৪। E=mc2 দ্বারা- (ক) আলোর বেগ পরিমাপ করা সম্ভব (খ) কোন বস্তুর ভর পরিমাপ করা সম্ভব (গ) বস্তুর ভরকে শক্তিতে রুপান্তরিত করা সম্ভব (ঘ) সবগুলোই সঠিক ৫। বিগ ব্যাং এর পর থেকে মহাবিশ্ব- (ক) একই অবস্থায় আছে (খ) কিছু প্রসারিত হচ্ছে, কিছু সংকুচিত হচ্ছে (গ) ক্রমাগত প্রসারিত হচ্ছে (ঘ) ক্রমাগত সংকুচিত হচ্ছে ৬। পদার্থবিজ্ঞানের উদ্দেশ্য কী? (ক) নতুন যন্ত্রপাতি বানানো (খ) নতুন গ্রহে বসতি স্থাপন করা (গ) বিশ্ববহ্মান্ডের রহস্য উন্মোচন করা (ঘ) বিশ্বব্রহ্মান্ডকে নিয়ন্ত্রণ করা ৭। কঠিন অবস্থার পদার্থবিজ্ঞান (Solid State Physics)-এ কাজ করা হয়, (ক) বস্তুর ধাতব ধর্ম নিয়ে (খ) তড়িৎ নিয়ে (গ) সকল ধরণের বস্তু নিয়ে (ঘ) অর্ধপরিবাহী নিয়ে ৮। এসআই এককে ভৌত রাশি কয়টি? (ক) ৬টি (খ) ৭টি (গ) ৮টি (ঘ) ৯টি ৯। পদার্থের পরিমাণের একক কোন...

নবম ও দশম শ্রেণী।। জীবন বাঁচাতে পদার্থবিজ্ঞান

জীবন বাঁচাতে পদার্থবিজ্ঞান ০১। কে ভারতীয় উপমহাদেশে প্রথম আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত বিজ্ঞানী? (ক) আবদুস সালাম (খ) জগদীশচন্দ্র বসু (গ) সত্যেন বোস (ঘ) স্টিফেন হকিংস ০২। উদ্ভিদের বৃদ্ধি রেকর্ড করার যন্ত্রের নাম কী? (ক) সিসমোগ্রাফ (খ) সেক্সট্যান্ট (গ) ক্রোস্কোগ্রাফ (ঘ) ব্যারোমিটার ০৩। নিচের কোনটি একটি জৈবযন্ত্র স্বরূপ? (ক) থার্মোমিটার (খ) মানবদেহ (গ) উদ্ভিদ (ঘ) ক ও গ উভয়ই ০৪। এক্স রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য কত? (ক) 10-8 m (খ) 10-13 m (গ) 10-10 m (ঘ) 10-16 m ০৫। পেটের অন্ধ্রের প্রতিবন্ধকতা সনাক্ত করা যায় কোন রশ্মির সাহায্যে? (ক) এক্স রশ্মির (খ) বিটা রশ্মি (গ) গামা রশ্মি (ঘ) আলফা রশ্মি ০৬। রোগ নির্ণয়ের জন্য যে আল্টাসনোগ্রাফি করা হয় সেই শব্দের কম্পাঙ্ক কত? (ক) 1-10 MHz (খ) 1-10 KHz (গ) 10-20 MHz (ঘ) 10-20 KHz ০৭। আল্ট্রাসনোগ্রাফি ব্যবহার করা হয়— i. স্ত্রীরোগ ও প্রসূতি বিজ্ঞানে ii. পেলভিক মাসের উপস্থিতি নির্ণয়ে iii. হৃদযন্ত্রের ত্রুটি শনাক্ত করণে নিচের কোনটি সঠিক? (ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii নিচের উদ্দীপকটি পড়ো এবং ০৮ ও ০৯ নং প্রশ্নের উত্তর দাও। আল্ট্রাসনোগ্রাফি হলো এমন একট...