মহিমাগঞ্জ আইডিয়াল একাডেমিক স্কুলের অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা সফল হয়েছে
মহিমাগঞ্জ আইডিয়াল একাডেমিক স্কুলের অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা সফল হয়েছে
নিজেস্ব প্রতিনিধি: গত ৭ই নভেম্বর রোজ মঙ্গলবার এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে স্কুলের সভাপতি আনিছুর রহমান শিক্ষকদের নিয়ে স্ট্রেজে উঠার পরপরই ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী সিয়াম এর সুমধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত এর মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। এর পরেই সবাইকে নিয়ে জাতীয় সঙ্গীত গাইতে গাইতে পতাকা উত্তোলন করেন প্রধান শিক্ষক সোহাগ হোসেন। সভাপতি তার উদ্বোধনী বক্তৃতা দেওয়ার পর শিক্ষক ও অভিভাবক বৃন্দ পর্যায়ক্রমে তাদের বক্তৃতা প্রদান করেন। শিক্ষার মান উন্নয়ন ও গুণগত করার লক্ষ্যে সকল বক্তাই তাদের পৃথক পৃথক বানী প্রদান করেন। সহকারী মৌলভি মাওলানা ফরিদুল হক বলেন জেনারেল শিক্ষার পাশাপাশি ধর্মীয় ও নৈতিক শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ যা আমাদের আইডিয়াল একাডেমিক স্কুলে প্রদান করা হয়, সহকারী শিক্ষক (ইংরেজি) রবিউল ইসলাম সুশিক্ষার গুরুত্ব বুঝিয়ে খুব চমৎকার বক্তৃতা প্রদান করেন। সভায় সহকারী শিক্ষক(গণিত) আব্দুল আউয়াল শামীম, মোবাইল প্রযুক্তির অপব্যবহার ও পারিবারিক অশান্তির কারণে ছাত্র/ছাত্রীদের উপর যে ক্ষতিকর প্রভাব পড়ে, এ ব্যাপারে সতর্কতার থাকার সুপরামর্শ প্রদান করেন। প্রতিষ্ঠানের পরিচালক আব্দুল মোত্তালিব সরকার শিক্ষার মান উন্নয়নে প্রধান্য দিয়ে সামগ্রিক দিক বিবেচনায় আভিভাবকদের সুপরামর্শ দিয়ে ও করণীয় দিক তুলে ধরে গঠনমূলক বক্তৃতা প্রদান করে, যা সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে মনে হয়। সমাবেশে অভিভাবকগণ বলেন তাদের সন্তানরা মহিমাগঞ্জ আইডিয়াল একাডেমিক স্কুলে ভর্তির পর থেকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, আগের চেয়ে পড়াশুনায় অনেক উন্নতি হয়েছে এবং এই ধারা অব্যহত রাখার ব্যাপারে সুন্দর পরামর্শ দেন অভিভাবকগণ। এছাড়াও সমাবেশে আরো বক্তৃতা করেন, সাগর স্যার (ইংরেজি শিক্ষক), সাদ্দাম স্যার( বাইলোজির শিক্ষক), শারমিন ম্যাডাম(ইংরেজির শিক্ষক) সহ আরো অনেক শিক্ষক। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন আরজুল ইসলাম সবুজ (বাংলা শিক্ষক), সভাপতিত্ব করেন আলহাজ্জ্ব আনিছুর রহমান, আয়োজন করেন স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক ও শিক্ষাবিদ আব্দুল মোত্তালিব সরকার, সমাবেশ চলা কালে উপস্থিত ছিলেন শাফিউল ইসলাম শাফি স্যার(গণিত), আব্দুল কাইয়ুম স্যার(বাংলা), আরিফুল স্যার(বিজ্ঞান), মহুয়া ম্যাডাম সহ মাধ্যমিক ও প্রথামিক শাখার সকল মেধাবী শিক্ষক।
সমাবেশে ছাত্র,ছাত্রীরা তাদের প্রতিভা, মেধা ও অতিরিক্ত দক্ষতার পরিচয় দিতে গিয়ে শিক্ষক ও অভিভাবকদের বক্তৃতার মাঝে মাঝে তারাও হামদ, নাত, কিরাত সহ ইংরেজিতে কবিতা, বক্তৃতা, ইসলামি নাশিদ গায়। সমাবেশের সর্বশেষে সহকারী শিক্ষক নীবিড় স্যার(পদার্থ বিজ্ঞান) গানের সুরে সুরে প্রতিষ্টানের সকল কার্যক্রম তুলে ধরে।
উল্লেখ্য মহিমাগঞ্জ আইডিয়াল একাডেমিক স্কুল ২০১৬ সালে প্রতিষ্ঠিত হলেও, খুবই অল্প সময় প্রতিষ্ঠানেরর পরিচালক ও শিক্ষকদের অক্লান্ত পরিশ্রমের ফলে অসাধারণ রেজাল্ট অর্জনের মাধ্যমে তাদের সুনাম অর্জন করেছে।

Comments
Post a Comment